প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে, শূন্য সাড়ে ৩৪ হাজার পদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হচ্ছে। শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি অভিজ্ঞ সহকারী শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়াও এগিয়ে নেয়া হচ্ছে। এ দুই উদ্যোগ বাস্তবায়িত হলে সহকারী শিক্ষক পদে নতুন করে বড় নিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
তিমন্ত্রী বলেন, প্রধান শিক্ষক পদে নিয়োগ দ্রুত শেষ করা গেলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ পদে নিয়োগের বিষয়ে পিএসসির সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডের হওয়ায় নিয়োগ পরীক্ষা পিএসসির মাধ্যমে সম্পন্ন করতে হয়। এ কারণে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে কমিশনের সঙ্গে সমন্বয় প্রয়োজন।
দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি কার্যক্রমে স্থবিরতা ছিল। প্রায় ১৩ বছরের আইনি জটিলতা কাটিয়ে আদালতের রায়ে পদোন্নতির পথ খুলেছে। এর ফলে ৩৬ হাজারের বেশি সহকারী শিক্ষকের প্রধান ...
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন প্রদান এবং আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে বলে তারা জানিয়েছেন।
আবেদনগ্রহণের দেড় মাস হতে চললেও এখনো বদলির ফল প্রকাশিত হয়নি। এতে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।
অধ্যক্ষ আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।
এ শিক্ষক নেতা আরও বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পান না। এটি চাকরি ক্ষেত্রে অনেক বড় বৈষম্য তৈরি করেছে।
এমপিওভুক্ত জনবল অনেক ভাতা পান না উল্লেখ করে তিনি বলেন, ...
তিন বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি
দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চনা ও পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনসহ সাত দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটি–ডিপিসির সভার আলোকে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ অবিলম্বে জারি করা, প্রযোজ্য বিধিমালা, যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে ২৪ থেকে ৩৮তম বিসিএসের পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের আর্থিক সুবিধাসহ ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করা এবং নিয়মিত, স্বচ্ছ ও সময়বদ্ধ পদোন্নতি কাঠামো নিশ্চিত করা ও সুপারনিউমারারি পদ সৃজন ও সব অধ্যাপককে গ্রেড-৩-এ উন্নীত করতে হবে।...