Тарифы до −50% до 30.11
Аналитика Telegram-канала
Подписчики
421
Публикаций
97

Динамика подписчиков

7 дней 30 дней 6 месяцев Больше
18 ноя21 ноя24 ноя
Показаны последние 7 дней Больше истории →

Охваты публикаций

25.1026.1027.1027.1029.1029.10
41
Средний охват
108
Лучший результат
Показаны 6 публикаций — последние в канале Больше статистики →

Упоминания

11
Упоминаний
3
Из них репостов
5
Каналов
Все упоминания

Последние посты

3 из 97 2 из 97
সেল্ফ এওয়েরনেসের সবচেয়ে জটিল পার্টটা হচ্ছে একইসাথে নিজেকে ভিক্টিম প্লাস জালিম হিসেবে আবিষ্কার করতে পারা। আমরা যেকোনো ঘটনায় নিজেকে খুব সহজে ভিক্টিম হিসেবে উপস্থাপন করে ফেলতে পারি, খুব দ্রুত। সেই হিসেবে পুরো ঘটনার ন্যারেটিভটাও নিজেদের মতো করে মস্তিষ্কে সাজিয়ে নেই নিখুঁতভাবে, যেন অন্যদেরকে বলার সময় নিজেকে কোনোভাবেই জালিম মনে না হয়। ঘটনার যেই পার্টগুলোতে আমাদের কোনো অন্যায়ের অংশ থাকে, সেগুলো হয় একদম চেপে যাই, অথবা একদমই পাত্তা দিই না, অথবা এমন ভাব করি যেন ওটা কোনো জুলুম নাকি? খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। বরং ওটাকে জুলুম হিসেবে দেখাই যেন অন্যদের অন্যায়। কিন্তু আমরা অনেক বেশি হাইলাইট করি সেই পার্টগুলোকে যেখানে অন্যরা আমাদের সাথে কী করেছে। সেটা রিয়েকশন হিসেবে হোক, অথবা একশন হিসেবে হোক, আমরা চাই মানুষ যেন ঠিক আমাদের মাথার ভেতর তৈরি করা ন্যারেটিভ অনুযায়ী পুরো পিকচারটাকে চিন্তা করে, আমাদের পক্ষ নেয়, সিম্প্যাথি দেখায়। এতে একধরনের সুখ পাওয়া যায়, যেটা আমরা কমবেশি এঞ্জয় করতে ভালোবাসি। অথচ, বাস্তবতা হচ্ছে, একটা ঘটনায় আমি ভিক্টিম ছিলাম বলেই যে সেখানে জালিম ছিলাম না, সবসময় এমনটা নয়। কেউ আমার সাথে অন্যায় করেছে, তার মানে এই না যে আমার দ্বারাও অন্যায় হয়নি। আমি কারো আচরণে আহত হয়েছি, তার মানে এই না যে আমার আচরণে সেও আহত হয়নি।
ещё
9 0 1 29 окт, 20:25
ইসলাম ধর্ম হচ্ছে মূলত নিজের ডার্ক প্রবণতাগুলোর বিরুদ্ধে মানুষের সবচেয়ে ইফেক্টিভ সেল্ফ ডিফেন্সিভ মেকানিজম। নিজের লোভ, অহংকার, হিংসা, কামনা, প্রতিশোধস্পৃহা, স্বার্থপরতা, অর্থহীনতার বোধ, মৃত্যুভয়, অনিশ্চয়তা আর জীবনের দুঃখগুলোর সঙ্গে কীভাবে লড়তে হবে, কীভাবে নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, ধর্ম সেই গাইডলাইন দেয়। অথচ আমরা যখন মানুষের কাছে ধর্মকে প্রিচ করি, তখন খুব কমই তার বাস্তব জীবনের সঙ্গে এই সংযোগগুলো দেখাতে পারি। ফলে ধর্ম তার কাছে কিছু এবস্ট্রাক্ট থট, নিয়মকানুন আর রিচুয়ালের সমষ্টি হয়েই থেকে যায়। অথচ আপনি যদি একজন মানুষকে বোঝাতে পারেন যে ইসলাম কেবল মৃত্যুর পর জান্নাতে যাওয়ার ব্যবস্থা না, বরং এই জীবনটাকেও সবচেয়ে সুস্থ, অর্থবহ ও ব্যালেন্সড উপায়ে যাপন করার গাইডলাইন, তাহলে ধর্ম তার কাছে অন্যভাবে এপিল করবে। তাকে দেখাতে হবে, ইসলাম কেন তার নিজের জীবনের প্রয়োজনেই। কীভাবে ইসলাম তাকে নিজের আরও ভালো ভার্শন হয়ে উঠতে সাহায্য করে। তার মানসিক, আবেগিক, সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে কীভাবে গুছিয়ে দেয়।
ещё
35 0 29 окт, 06:29
একটা Hermès ব্যাগ আপনার দরকার হতেই পারে। কিন্তু ব্যাগটা না থাকলে নিজেকে কম দামি মানুষ মনে হওয়াটা আপনার সমস্যা, আর সেই সমস্যাকে পুঁজি করে ব্যবসা করাটা ব্র্যান্ডের সুযোগ। একটা দামি ফোন কিনে আপনি খুশি হতে পারেন। কিন্তু ফোনটা না কিনলে বন্ধুদের সামনে ছোট লাগবে, এই ভয়টা কোথা থেকে আসছে, সেটা একবার ভাবা দরকার। পৃথিবীর সবচেয়ে সফল মার্কেটিং হয়তো সেইটা না, যেটা আপনাকে একটা জিনিস কিনতে রাজি করায়। সবচেয়ে সফল মার্কেটিং সেইটা, যেটা আপনাকে বিশ্বাস করায়, জিনিসটা না থাকলে আপনার নিজেরই কিছু একটা কম আছে। আর আমরা সেই ফাঁদে পড়ে অন্যের লাইফস্টাইলের পেছনে দৌড়াই। নিজের টাকায় জিনিস কিনি, নিজের সময় নষ্ট করি, নিজের সংসারে অশান্তি ডেকে আনি। তারপরও ভাবি, সিদ্ধান্তগুলো সব আমাদের নিজের! একটু চিন্তা করেন, আপনার জীবনে আসলেই এত অভাব? নাকি অন্যের ব্যবসা চালাতে গিয়ে নিজের জীবনটাকেই অভাবের সংসার বানিয়ে ফেলছেন? ~ Amirul Islam
ещё
14 0 2 27 окт, 17:26
Больше постов

Продолжить анализ этого канала

  • История роста подписчиков
  • Просмотры и охваты публикаций
  • Кто упоминает канал и кого упоминает он
  • Похожие каналы и подбор для рекламы
Открыть аналитику
Демо до 14 дней