Аналитика Telegram-канала
Подписчики
4 138
Охват за 24 ч
129
ER за 24 ч
3,12%
Публикаций
3 082
Динамика подписчиков
7 дней
30 дней
6 месяцев
Больше
6 ноя9 ноя12 ноя
Показаны последние 7 дней
Больше истории →
Охваты публикаций
07.1107.1109.1111.1111.1111.11
11
Средний охват
27
Лучший результат
Показаны 6 публикаций — последние в канале
Больше статистики →
Упоминания
55
Упоминаний
46
Из них репостов
12
Каналов
0
Упоминаний за 90 дней
0
Из них репостов
0
Каналов за 90 дней
Последние посты
3 из 3 082 2 из 3 082আবার শিয়া সূত্র মতে, ইয়া'জুজ এবং মা'জুজ আদমের সন্তান (মানব জাতি) থাইকা আসে নাই।
'আল কাফি', শিয়াদের অন্যতম প্রাথমিক হাদিস সংকলন, ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করা হইছে যে, যখন তিনি হযরত আলী রা. কে "প্রাণী" সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি (আলী রা.) তার প্রতিক্রিয়ায় বলেছিলেন যে, আল্লাহ "জমিনে ১,২০০ প্রজাতি, সমুদ্রে ১,২০০ প্রজাতি, আদমের সন্তান থেকে ৭০ টি প্রজাতি এবং জনগণ, ইয়া'জুজ এবং মা'জুজ ছাড়া আদমের সন্তান"।
এইটা আবার সুন্নি উৎসের অনেক প্রতিবেদনের সাথে বিপরীত, যার মধ্যে রয়েছে সহিহ আল-বুখারি এবং সহিহ মুসলিম, যা ইঙ্গিত করে যে তারা সত্যিই আদমের সন্তানদের কাছ থেকে আসবে, এবং এইটা@ সংখ্যাগরিষ্ঠ আলেমদের বিশ্বাস।
প্রসঙ্গত : এই ইয়া'জুজ মা'জুজের দলের আবির্ভাব এবং শেষ পরিণামের কথাও জানা থাকা দরকার।
সাইয়্যেদেনা হযরত ইমাম মাহদী আ:-এর ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব হযরত ঈসা আ:-এর ওপর অর্পিত হইব।
তখন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে সকলের জীবন অতিবাহিত হইতে থাকব।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামীন হযরত ঈসা আ. কে অবহিত করবেন।
‘হে ঈসা, আমি এমন এক সম্প্রদায়ের উদ্ভব ঘটাব, যাদের মোকাবেলা কেউ করতে পারবে না। তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। তুমি আমার বান্দাহগণকে পাহাড় পর্বতে সমবেত করো।’
হযরত নাওয়াফ বিন সাময়ান রা. কর্তৃক বর্ণিত হাদীস মুসনাদে আহমাদ।
এই সম্প্রদায়ই হইলো ইয়া'জুজ-মা'জুজ।
জুলকারনাইন সৃষ্ট লৌহ প্রাচীর ভাইংগা পড়ার পর ইয়া'জুজ মা'জুজকে উচ্চ ভূমি থাইকা নিচের দিকে দৌঁড়াইয়া দৌঁড়াইতে আসতে দেখা যাইব।
"যে পর্যন্ত না ইয়া'জুজ ও মা'জুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে।”
- সুরা আম্বিয়া আয়াত ৯৬
তাদের প্রথম দলটি 'তবরিয়া উপসাগর' র (সী অফ গ্যালীলি) পাশ দিয়া যাওয়ার সময় এর সবটুক পানি পান কইরা ফেলবে। অন্যদল সেখান দিয়া যাওয়ার সময় শুকনা সমুদ্রের (হ্রদ) দিকে লক্ষ্য কইরা বলব, 'এখানে কি কখনো পানি ছিল'?
হযরত ঈসা আ. ও তার সঙ্গী-সাথীগণ পাহাড় পর্বতে পরিবেষ্টিত ও অভাবগ্রস্ত হইয়া পড়বেন। ভীষণ দুরাবস্থায় কাল কাটাইবেন। খাদ্যের তীব্র অভাব দেখা দিবে। তখন গরুর একটি মাথা একশত দিনার চাইতে দামী বইলা বিবেচিত হইব।
তখন হযরত ঈসা আ. ও তার সাথীগণ মহান আল্লাহপাকের দরবারে কায়মনো বাক্যে দোয়া করবেন। আল্লাহপাক ইয়াজুজ মা'জুজের উপর ‘নাগাফ’ নামক রোগ প্রেরণ করবেন। এটা এক প্রকার ক্ষত রোগ। ফলে, সকল ইয়া'জুজ মা'জুজ এক সঙ্গে মৃত্যু বরণ করবে।
আল্লাহপাক যেন আমাদের ও আমাদের বংশধরদের এই পরীক্ষায় না ফেলেন।
সূত্র:
Donzel, Emeri J. van; Schmidt, Andrea Barbara (2010)।
Gog and Magog in Early Eastern Christian and Islamic Sources: Sallam's Quest for Alexander's Wall.
Filiu, Jean-Pierre (2011)
Apocalypse in Islam
Kulaynī, Muḥammad ibn Yaʻqūb,? (2015)।
Al-Kafi : English translation। Muhammad, Shaikh Sarwar (Second edition )।
"Story of Ya'juj and Ma'juj (Gog and Magog) form The Quran - Link To Islam"।
www.linktoislam.net
৭ এপ্রিল ২০২৩।
ещё
27
0
11 ноя, 12:26
সি অফ গ্যালীলি ও ইয়া'জুজ মা'জুজ!
-হাফিজ রহমান
সী অফ গ্যালীলি (Sea of Galilee), যা স্থানীয়ভাবে 'লেক কিনেররেত' (Lake Kinneret) বা 'লেক টাইবেরিয়াস' (Lake Tiberias) নামেও পরিচিত, হইলো ইসরায়েলের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ এবং পৃথিবীর সর্বনিম্ন মিষ্টি পানির হ্রদ।
ইয়া'জুজ মা'জুজ এর কাহিনী পরিনত বয়সের সব মুসলমান জানে। আর এদের কাহিনী শুধু ক্বোরান মজিদেই না খ্রিস্টানদের 'বাইবেল' আর ইহুদীর 'তোরাহ'তেও (Gog - Magog) আছে।
আজকে ইয়া'জুজ আর মা'জুজের সাথে 'সি অফ গ্যালিলী' র সম্পর্কের কথা বলবো।
এইটা উত্তর ইসরায়েলে জর্ডান উপত্যকায় অবস্থিত। হ্রদটি লম্বায় প্রায় ২১ কিলোমিটার (১৩ মাইল), চওড়ায় ১৩ কিলোমিটার (৮ মাইল) এবং এর আয়তন প্রায় ১৬৬.৭ বর্গকিমি।
এর সর্বোচ্চ গভীরতা প্রায় ৪৩ মিটার (১৪১ ফুট)। এইটা সমুদ্রপৃষ্ঠ থাইকা প্রায় ২১৫ মিটার নিচে অবস্থিত।
'জর্ডান নদী' এই হ্রদের প্রধান পানির উৎস।
খ্রিস্টধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলে (নিউ টেস্টামেন্ট) এই হ্রদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বর্ণিত। তাদের মতে ঈসা আ./যিশু খ্রিস্ট তাঁর জীবনের অধিকাংশ প্রচার এই হ্রদের আশেপাশের অঞ্চলগুলোতে করেছিলেন।
বিশ্বাস করা হয় যে, যিশু এই হ্রদের পানির ওপর দিয়ে হাঁইটা গেছেন, তাঁর অলৌকিক ক্ষমতা দিয়া ঝড় শান্ত করছিলেন এবং এখানকার তীরে বইসা হাজার হাজার মানুষকে খাবার খাওয়াইছিলেন।
এই হ্রদের তীরে 'টাইবেরিয়াস' (Tiberias), 'ক্যাফারনৌম' বা কপেরনিয়াম (Capernaum), 'মাগদালা' (Magdala) এবং 'মাউন্ট অব দ্য বিয়াটিটিউডস' (Mount of the Beatitudes)- এর মতো ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র অবস্থিত।
বুঝলাম, তবে 'সি অফ গ্যালিলি'র কাহিনীর মইধ্যে ইয়া'জুজ মা'জুজ বুঝলাম না মাম্মা।
ইসলামি ধর্মগ্রন্থ ও হাদিসের বর্ণনা অনুযায়ী, কিয়ামতের আগে ইয়া'জুজ ও মা'জুজ যখন 'জুলকারনাইন আ.' এর তৈরী করা প্রাচীর ভাইংগা পৃথিবীতে ছড়াইয়া পড়বো এবং ধ্বংসযজ্ঞ চালাইব, তাদের সামনে 'সি অফ গ্যালীলি' পড়বো, তারা পুরা হ্রদ এর পানি পান কইরা নিব।
সবাই 'সুরা ক্বাহাফ' পড়ে আর ভাবে কোথায় এই প্রাচীর! আমরা তার লোকেশন বা ধ্বংসস্তুপ দেখি না!
বলা হইছে 'জুলকারনাইন' র সৃষ্ট দেওয়াল ইয়া'জুজ মা'জুজ ভাইংগা "দৌঁড়াইয়া" আসার পথে 'সি অফ গ্যালীলি' র পানি সব পান কইরা ফালাইব। আর
'সি অফ গ্যালীলি'র অবস্থান বর্তমান যুগেই চিহ্নিত, নীচে ম্যাপ দেখ। তাইলে বলো, ইয়া'জুজ মা'জুজ এর বর্তমান অবস্থান কোথায়!!?
সূরা ক্বাহাফে আয়াত ৯৩ থাইকা ১০০ পর্যন্ত বিস্তারিত বিবরণ আর সুরা আল আম্বিয়ায় আয়াত ৯৬ এ ইয়া'জুজ মা'জুজ এর উল্যেখ আছে।
ক্বোরান মজিদে এদের বিলুপ্তি নিয়া কোনো আয়াত নাই তবে, হাদিসে বর্ণিত তাদের ধ্বংসের প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেওয়া হইলো...
ইয়া'জুজ ও মা'জুজের তাণ্ডব থাইকা বাঁচতে হযরত ঈসা আ. এবং তার অনুগামী মুমিনরা 'তুর' পাহাড়ে আশ্রয় নেবেন।তুর পাহাড় (মিশরে, মাউন্ট সিনাই) থাইকা প্যালেস্টাইনে 'সি অফ গ্যালীলি' প্রায় ৬০০ কিলোমিটার দূরে।
এক সময় চরম খাদ্যাভাব দেখা দিব৷ ঈসা আ. এবং অন্যান্য মুমিনরা তখন মুক্তির জন্য আল্লাহর কাছে কাতর প্রার্থনা করবেন।
তাদের প্রার্থনার জবাবে আল্লাহ তাআলা ইয়া'জুজ ও মা'জুজের ঘাড়ে 'নাগাফ' নামক এক ধরনের পোকা বা কৃমি পাঠাইবেন। এই পোকার আক্রমণে তারা সবাই একই সময়ে হঠাৎ ঢইলা পড়বো এবং পশুর মতো গণহারে মারা যাইব।
আচ্ছা এইটা কি সম্ভব!?
আল্লাহর কাছে কোন কিছুই অসম্ভব না। ২০১৯ -২০২০ সালের 'করোনা কাল' র কথা চিন্তা কর! খালি চোখে দেখা যায় না এমন জীবানুর আক্রমণে লাখে লাখে মানুষ মারা গেছে!
ইয়া'জুজ ও মা'জুজের আগমন এবং তাদের ধ্বংসের এই পুরো ঘটনাটি সহিহ মুসলিম শরীফে হযরত নাওয়াস ইবনু সাম'আন (রা.) থাইকা বিস্তারিত বর্ণিত হইছে।
ক্বোরান মজিদে ইরশাদ হইছে : ‘শেষ পর্যন্ত যখন ইয়া'জুজ মা'জুজ মুক্ত হবে, তারা সকল উচ্চ ভূমি হতে দ্রুত গতিতে আগমন করতে থাকবে।’
- সূরা আল আম্বিয়া ৯৬।
তবে স্বভাবত:.ই মনে এই জিজ্ঞাসা জাগে যে, এই ইয়াজুজ মাজুজ কারা?
ইয়া'জুজ মা' জুজ দুই ব্যাক্তি নয় বরং তারা একটি জাতি।
এই প্রসঙ্গে বিভিন্ন সহীফা এবং প্রামান্য ঐতিহাসিক গ্রন্থে যা কিছু উল্লেখ করা হইছে, তার সারকথা এই:
হযরত নূহ আ:-এর সময়কার মহাপ্লাবনের পর তার বংশধর 'তিন ব্যক্তি' থাইকা সারা দুনিয়ায় ছড়াইছে, জতারা হইলো
(১) হাম (২) শাম এবং
(৩) ইয়াফিস।
আরব ও রোমের পূর্বপুরুষরা ছিলেন পূত্র 'শাম'-এর বংশধর।
ইথিওপিয়া বা হাবশা এবং নাওবা অঞ্চলের পূর্ব পুরুষরা ছিলেন 'হাম'-এর বংশধর।
তুর্কি, সাকালিপ এবং ইয়া'জুজ-মা'জুজের পূর্বপুরুষরা ছিলেন ইয়াফিস-এর বংশধর।
- শরহে আকাদায়ে সিফারনিয়্যাহ : ২/১ ১৪)।
ещё
12
0
11 ноя, 12:26
ещё
12
0
11 ноя, 12:26
Продолжить анализ этого канала
- История роста подписчиков
- Просмотры и охваты публикаций
- Кто упоминает канал и кого упоминает он
- Похожие каналы и подбор для рекламы
Открыть аналитику
Демо до 14 дней