Тарифы до −50% до 30.11
Аналитика Telegram-канала
Подписчики
1 126
Публикаций
1 990

Динамика подписчиков

7 дней 30 дней 6 месяцев Больше
21 ноя24 ноя27 ноя
Показаны последние 7 дней Больше истории →

Охваты публикаций

09:4809:4809:4809:48
3
Средний охват
4
Лучший результат
Показаны 4 публикации за 12 ноября Больше статистики →

Упоминания

86
Упоминаний
86
Из них репостов
3
Каналов
Нет примеров за последние 90 дней
Все упоминания

Последние посты

3 из 1 990 2 из 1 990
Фото
"ওইরাতের পর আমি ওইসব ছাইড়া দিছি বাবা।" "কেন?" "আপনার উপর কাজ করছিলাম। ওরা গেছিলো। ফিরা আসছিলো খালি হাতে। ওইরাতে প্রথমবার আমি ওদের ভয় পাইতে দেখছি। একজন মানুষের হাতের স্পর্শে। তারপর ওরা ফিরা আসলো আমার কাছে। ওদের রাগ তো কোথাও না কোথাও যাইতে হবে।" উনি একটু থামলেন। "পরদিন সব পুড়াইয়া দিলাম। তওবা করলাম। যা জমাইছিলাম সব বেইচা হজ্জে গেলাম।" তারপর উনি এমন একটা কথা বললেন, যেটা আমি আজও ভুলতে পারি না। কাঁদতে কাঁদতে বললেন, "বিশ্বাস করেন ভাই, আমি পনেরোবার আল্লাহর ঘরের কাছে গেছি। পনেরোবার। হজ্জ, উমরাহ, যতবার পারছি। কাবার গিলাফ হাত দিয়া ধরছি। হাজরে আসওয়াদে চুমা দিছি। কিন্তু একবারও চোখের সামনে কাবা দেখি নাই।" "মানে?" "মসজিদুল হারামের দরজা দিয়া ঢুকলেই আমার চোখ অন্ধ হইয়া যায়। পুরা অন্ধকার। বাইর হইলে আবার দেখি। ঢাকায় বড় বড় ডাক্তার দেখাইছি, মক্কায় দেখাইছি, ইন্ডিয়ায় দেখাইছি। সবাই বলে চোখ ঠিক আছে। কোনো সমস্যা নাই।" উনার ঘোলা চোখ দিয়া পানি পড়তেছিলো। "অন্ধের মতো তাওয়াফ করি ভাই। মানুষের ধাক্কা খাই, পইড়া যাই, কেউ হাত ধইরা ঘুরায়। চারদিকে লাখ লাখ মানুষ কান্দে, কাবার দিকে তাকায় কান্দে। আমি খালি অন্ধকারের দিকে তাকায় কান্দি।" আমি কিছু বলতে পারলাম না। মনে পড়লো, কুপির আলোয় মাদুরের নিচে উল্টা করে রাখা পাতাগুলা। উনি সারা জীবন ওইগুলার উপর বসে ছিলেন, একবারও ওইগুলার দিকে তাকান নাই। তাকানোর দরকার মনে করেন নাই। এখন উনি ছুঁইতে পারেন। দেখতে পারেন না। "মাফ কি পাইছি ভাই? আপনি তো শহরের পড়ালেখা জানা মানুষ। আপনি বলেন।" আমার কাছে উত্তর ছিলো না। আমি শুধু উনার হাতটা একবার ধরলাম। ঠান্ডা, কুঁচকানো হাত। এই হাত দিয়া উনি একদিন আমার মায়ের নাম নিয়া কিছু একটা করছিলেন। তারপর আমি পিছন ফিরে হাঁটা দিলাম। ১১. ফেরার নৌকায় হাওরের পানির দিকে তাকায় ছিলাম। সূর্য ডুবতেছে, পানির উপর লাল আলো। ওই রাতের কুপির আগুনের রঙ। মানুষ ভাবে, শাস্তি মানে আগুন। বা যন্ত্রণা। বা মৃত্যু। কিন্তু হয়তো সবচেয়ে বড় শাস্তি হইলো, যে জিনিসটার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করছো, সেটার একদম সামনে দাঁড়ায় থাকা। হাত বাড়াইলেই ছুঁইতে পারো। শুধু দেখার অনুমতি নাই। একটা চুম্বককে মাঝখান দিয়া ভাঙলে দুইটা টুকরার প্রত্যেকটায় আবার দুইটা মেরু তৈরি হয়। কোনো টুকরা কোনোদিন একটা মেরু নিয়া থাকতে পারে না। মানুষও হয়তো তাই। প্রত্যেকের ভিতরে একটা উত্তর আর একটা দক্ষিণ। কেউ সারা জীবন একদিকে মুখ করে থাকে। কেউ শেষ বয়সে ঘুরে দাঁড়ায়। কিন্তু ঘুরে দাঁড়াইলেই যে সামনে আলো দেখবে, এমন কোনো কথা নাই। কিছু দরজা হাত দিয়া ছোঁয়া যায়। চোখ দিয়া দেখার জন্য অনুমতি লাগে। ঘাটে নামার সময় মাগরিবের আজান হইলো। প্রত্যয় ঘাটে দাঁড়ায় ছিলো, আমার জন্য। আমি ওর পাশে গিয়া হাঁটা দিলাম। "তান্ত্রিকের তাওয়াফ" আবির ২৫শে কার্তিক ১৪৩৩ (https://www.facebook.com/share/1LHmB7ttbW/)
ещё
4 0 12 ноя, 09:48
তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমার মাথার ভিতর একটা শব্দ ভেসে উঠলো। কোনো এক অন্ধকার কোনা থেকে, যেখানে আমি গত পনেরো বছর কিছু রাখি নাই। আল্লাহ। দাদি শিখাইছিলো। ভয় পাইলে বলবি। আমি বলতে পারলাম না। ঠোঁট নড়লো না। শুধু মাথার ভিতর একবার উচ্চারণ করলাম। ঠিক তখন দরজাটা খুলে গেলো। প্রত্যয়। হাতে অজুর পানির বদনা, তাহাজ্জুদের জন্য উঠছে। আমার রুমের দিকে তাকায় থমকে দাঁড়াইলো। তারপর বদনাটা রেখে দৌড়ায় এসে আমার মাথায় হাত রাখলো। ঠোঁট নড়তেছে। আয়াতুল কুরসি। বুকের উপর থেকে ভারটা উঠে গেলো। একসাথে না, ধীরে ধীরে। যেন কেউ খুব অনিচ্ছায় উঠে দাঁড়াইতেছে। আমি চেয়ারটার দিকে তাকাইলাম। খালি। প্রত্যয় বাতি জ্বালাইলো। আমি ঘামে ভিজে গেছি, বিছানার চাদর ভিজা। চেয়ারের নিচে মেঝেতে কিছু একটা পড়ে আছে। প্রত্যয় তুললো। একটা ছেঁড়া কাগজের টুকরা। আরবি হরফ। কোনাটা পোড়া। আর চেয়ার থেকে দেয়াল পর্যন্ত মেঝের উপর ভেজা পায়ের দাগ। খালি পা। দাগগুলা দেয়াল পর্যন্ত গিয়া থেমে গেছে। দেয়ালে কোনো দরজা নাই। জানালাও না। ৮. ওই রাতে আমি আর ঘুমাই নাই। প্রত্যয়ও না। ও জায়নামাজে বসে তাহাজ্জুদ পড়লো। আমি খাটের এক কোনায় হাঁটু জড়ায় বসে ওর দিকে তাকায় থাকলাম। সিজদায় গিয়া ও অনেকক্ষণ উঠলো না। আমি দেখতেছিলাম ওর পিঠ কাঁপতেছে। আমার জন্য কাঁদতেছিলো। আমি জানি। ফজরের আগে আগে আমার মাথায় একটা হিসাব আসলো। সারা জীবন আমি একটা কথা বলছি: প্রমাণ দেখাও। ঈশ্বরের প্রমাণ দেখাও, জ্বিনের প্রমাণ দেখাও, শয়তানের প্রমাণ দেখাও। গতকাল রাতে আমি একটা প্রমাণ দেখছি। ভুল প্রমাণ করার চেষ্টা করছি। পারি নাই। আর পদার্থবিজ্ঞান আমাকে একটা জিনিস শিখাইছে। প্রকৃতিতে কোনো কিছু একা আসে না। Positive চার্জ থাকলে Negative চার্জ থাকবেই । উত্তর মেরু থাকলে দক্ষিণ মেরু থাকবে । আলো থাকলে অন্ধকার থাকবে । কোনো চুম্বক কোনোদিন একটা মেরু নিয়া জন্মায় নাই। একটা চুম্বককে মাঝখান দিয়া ভাঙলেও দুইটা টুকরার প্রত্যেকটায় আবার দুইটা মেরু তৈরি হয়। আমি কাল রাতে একটা মেরু দেখছি। তাহলে অন্যটাও আছে। শয়তান যদি থাকে, তাহলে যার বিরুদ্ধে সে দাঁড়ায় আছে, তিনিও আছেন। আর কাল রাতে ওই জিনিসটা চলে গেছিলো একজনের হাতের স্পর্শে। যে মানুষটা প্রতিরাতে তাহাজ্জুদে ওঠে। আর আমার মাথার ভিতর একটা শব্দ উচ্চারণের পর। কবিরাজের কথাটা মনে পড়লো। "এই বইটা ওদের সবচেয়ে বড় দুশমন।" কেউ ফাঁকা জিনিসকে ঘেন্না করে না। ৯. হুট করে বিশ্বাস আসে নাই। সিনেমায় যেমন দেখায়, এক রাতে নাস্তিক থেকে আস্তিক, তেমন না। ঢাকায় ফিরে কয়েক মাস আমি একটা ঘোরের ভিতর ছিলাম। রাতে বাতি জ্বালায় ঘুমাইতাম। কাঠের চেয়ার দেখলে ভয় লাগতো। নিজেকে বোঝাইতাম, ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মাস হিস্টেরিয়া, প্রত্যয়ের বিশ্বাস আমার ভিতরে ঢুকে গেছে। কিন্তু ভেজা পায়ের দাগগুলা দেয়ালে গিয়া থেমে গেছিলো। ওইটার কোনো ব্যাখ্যা আমার ইকুয়েশনে নাই। আমি পড়তে শুরু করলাম। প্রথমে লুকায় লুকায়, তারপর খোলাখুলি। যে বইটার পাতা কবিরাজের পায়ের নিচে দেখছিলাম, ওইটার বাংলা অনুবাদ কিনলাম। যুক্তি খুঁজতে শুরু করলাম, ভুল খুঁজতে না। ভার্সিটির ভাই ঠিকই বলছিলেন। ভুল প্রমাণ খুঁজতে খুঁজতে এমন একটা জিনিস পাইছিলাম যেটা ভুল প্রমাণ করা যায় না। ওইদিন আমার আসল পরীক্ষা ছিলো। এক শুক্রবার দুপুরে প্রত্যয় ঢাকায় আমার মেসে আসলো। জুম্মার আজান হইলো। ও টুপি মাথায় দিয়া দরজার দিকে আগাইলো, যেমন প্রতিবার আগায়। আমাকে কিছু বললো না, যেমন কোনোদিন বলে না। আমি উঠে দাঁড়াইলাম। ওর পাশে গিয়া হাঁটা দিলাম। প্রত্যয় একবার আমার দিকে তাকাইলো। কিছু বললো না। শুধু ওর চোখ দুইটা ভিজে গেলো। মসজিদ পর্যন্ত আমরা দুইজন একটা কথাও বলি নাই। কিছু কথা বলতে হয় না। ১০. তারপর অনেক বছর কেটে গেছে। প্রত্যয় ভার্সিটি পাশ এখন একটা মাদ্রাসায় পড়ায়। আমি একটা কোম্পানিতে চাকরি করি। দুইজনেরই সংসার হইছে। এখনো প্রতি বছর একবার দেখা হয়। গত বছর কার্তিকে আবার ওর গ্রামে গেলাম। চরহাটি। হাওর একই আছে, শুধু ঘাটে এখন একটা ইঞ্জিনের নৌকা। এক বিকালে একাই হাঁটতে হাঁটতে হাওরের ওইপারে চলে গেলাম। কেন গেলাম জানি না। হয়তো একটা অসমাপ্ত হিসাব মিলাইতে। শ্মশানের পাশের টিনের ঘরটা আর নাই। ওইখানে এখন একটা ছোট বাঁশের ঘর, সামনে লাউয়ের মাচা। উঠানে চুনের দাগ নাই, লাল সুতা নাই, মাটির পুতুল নাই। মাচার নিচে একটা জলচৌকিতে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ। সাদা পাঞ্জাবি, সাদা টুপি, দাড়ি পুরা সাদা। হাতে তসবিহ। চোখ দুইটা আর লাল না। ঘোলা, সাদাটে। ফয়জুল কবিরাজ। আমাকে চিনলেন না। চেনার কথাও না। বললাম আমি কে। সেই শহরের ছেলে, যে প্রমাণ নিতে আসছিলো। উনি অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর তসবিহটা থামাইলেন।
ещё
3 0 12 ноя, 09:48
মেঝেতে বসে আছেন একজন মানুষ। বয়স পঞ্চাশের কাছাকাছি। শুকনা, লম্বা, দাড়ি অগোছালো। পরনে একটা ময়লা সাদা লুঙ্গি, খালি গা। চোখ দুইটা অস্বাভাবিক রকমের লাল। আমি কিছু বলার আগেই উনি বললেন, "শহরের মানুষ। বিশ্বাস নাই। প্রমাণ নিতে আসছেন।" আমি একটু থমকাইলাম। তারপর মনে মনে ভাবলাম , কোল্ড রিডিং। শহরের জামাকাপড়, প্রত্যয়ের সাথে আসছি, গ্রামের সবাই জানে আমি মসজিদে যাই না। এইটুকু আন্দাজ করা কঠিন না। "জ্বি। প্রমাণ নিতে আসছি।" উনি হাসলেন। দাঁতগুলা পানের রসে কালো। "বসেন।" ৫. ঘরের এক কোনায় একজন মহিলা বসে ছিলেন, ঘোমটা টানা। উনি নাকি আজকে কাজ নিতে আসছেন। সতীনের উপর। কবিরাজ বললেন, "আপনি দেখতে চান তো? দেখেন।" তারপর যা দেখলাম, ............ শুধু এইটুকু বলি, ওই ঘরের মেঝেতে যে মাদুরটার উপর কবিরাজ বসে ছিলেন, তার নিচে বিছানো ছিলো ছেঁড়া কাগজ। আরবি হরফ। কুপির আলোতে চিনতে আমার কয়েক সেকেন্ড লাগলো। কোরআন শরিফের পাতা। কিছু পাতা উল্টা করে রাখা। কিছু পাতার উপর লাল কিছু দিয়া দাগ টানা। কয়েকটা পাতার কোনা পোড়া। আর উনি ওইগুলার উপর পা রেখে বসে আছেন। আমি নাস্তিক। তারপরও আমার পেটের ভিতর কেমন যেন একটা মোচড় দিয়া উঠলো। আমি কোনো ধর্ম মানি না, কিন্তু কোনো ধর্মকে অসম্মানও করি না। আমার দাদি এই বইটা বুকে জড়ায় ধরে মারা গেছিলো। প্রত্যয় এই বইটা পড়তে পড়তে কাঁদে, আমি দেখছি। কোটি কোটি মানুষ এই বইটার পাতাগুলারে তাদের জীবনের সবচেয়ে পবিত্র জিনিস মনে করে। আর একটা মানুষ ওইগুলার উপর পা দিয়া বসে আছে। আমি বলে ফেললাম, "আপনি নিজেও তো মুসলমান। এইগুলা পায়ের নিচে রাখছেন কেন?" কবিরাজ অনেকক্ষণ আমার দিকে তাকায় থাকলেন। তারপর বললেন, "যার কাছে কাজ চাই, তারে খুশি করতে হয় বাবা। ওরা এইটাই চায়। এই বইটা ওদের সবচেয়ে বড় দুশমন। যত অপমান করবো, ওরা তত খুশি হবে। তত তাড়াতাড়ি কাজ হবে।" "ওরা কারা?" উনি উত্তর দিলেন না। কুপির আগুনের দিকে তাকায় থাকলেন। ফেরার সময় একটা কথা মাথায় ঘুরতেছিলো। কথাটা আমি ফোনের নোটে লিখছিলাম, "ভণ্ডামির ডকুমেন্টেশন" শিরোনামের নিচে। "কেউ একটা ফাঁকা জিনিসকে ঘেন্না করে না। যদি সত্যিই ওরা থাকে, আর ওরা এই বইটাকে এত ঘেন্না করে, তাহলে বইটা ওদের কাছে কিছু একটা।" লেখার পর লাইনটা কেটে দিছিলাম। আমার ইকুয়েশনে এইরকম লাইনের জায়গা নাই। ৬. ফেরার আগে আমি একটা বোকামি করলাম। আমার জীবনের সবচেয়ে বড় বোকামি। দরজার কাছে দাঁড়ায় বললাম, "আপনি যদি সত্যিই কিছু পারেন, আমার উপর করেন। আমি বিশ্বাস করি না। কিছু হবে না।" হিজল গাছের নিচ থেকে প্রত্যয় চিৎকার দিয়া উঠলো, "এই, পাগল হইছিস?" কবিরাজ হাসলেন না। অনেকক্ষণ আমার মুখের দিকে তাকায় থাকলেন। তারপর বললেন, "আপনার মায়ের নাম কী?" আমি বললাম। গর্ব করেই বললাম। দেখি কী করে। উনি আর কিছু বললেন না। চোখ বন্ধ করলেন। আর আমার দিকে একবারও তাকাইলেন না। শুধু যখন আমি দরজা পার হইতেছি, তখন পিছন থেকে বললেন, "আজকে রাতে বাতি নিভাইয়েন না।" নৌকায় প্রত্যয় একটা কথাও বললো না। শুধু একবার আমার হাতটা শক্ত করে ধরলো। ওর হাত ঠান্ডা। আমি মনে মনে নোটে লিখলাম, সাজেশন। মানুষের মনে ভয় ঢুকায় দেওয়া। তারপর রাতে কিছু একটা হইলে মানুষ নিজেই নিজের মাথায় গল্প বানায়। নোসেবো ইফেক্ট। আমার ইকুয়েশন তখনো ঠিক ছিলো। ৭. রাতে বাতি নিভায় দিলাম। ইচ্ছা করেই। প্রত্যয় পাশের রুমে। ঘুমানোর আগে আমার রুমে এসে বললো, "দরজা খোলা রাখিস। কিছু হইলে ডাক দিস।" আমি হাসলাম। "কিছু হবে না।" রাত কয়টা বাজে জানি না। ঘুম ভাঙলো। না, ঠিক ভাঙলো না। চোখ খুললো, কিন্তু শরীর নড়লো না। হাত না, পা না, আঙুল না। বুকের উপর একটা ভার, যেন কেউ একটা ভেজা চটের বস্তা রেখে গেছে। আমি জানতাম এইটা কী। স্লিপ প্যারালাইসিস। REM ঘুমের সময় ব্রেইন শরীরের মাসলগুলা অবশ করে রাখে, যেন স্বপ্নে দৌড়াইলে বাস্তবে খাট থেকে পড়ে না যাই। মাঝে মাঝে ব্রেইন জেগে ওঠে, কিন্তু শরীরের সুইচ তখনো বন্ধ। তখন অ্যামিগডালা ভয়ের সিগনাল দেয়, আর চোখ অন্ধকারে কিছু একটা বানায় নেয়। এটা খুব স্বাভাবিক। আমি নিজেকে এই কথাগুলা বলতে থাকলাম। বারবার। রুমের কোনায় একটা কাঠের চেয়ার ছিলো। চেয়ারটায় কেউ বসে আছে। পিঠ আমার দিকে ফেরানো। মাথা নিচু। কাঁধ দুইটা অস্বাভাবিক উঁচু। আর হাত দুইটা নড়তেছে, খুব ধীরে, যেন কিছু একটা ছিঁড়তেছে। কাগজ ছিঁড়ার মতো। হিপনাগজিক হ্যালুসিনেশন, আমি নিজেকে বললাম। ব্রেইন দিনের বেলার স্মৃতি দিয়া একটা ছবি বানাইতেছে। কবিরাজের ঘর, ছেঁড়া পাতা। এইটা স্মৃতি। এইটা নিউরন। তারপর চেয়ারে বসা জিনিসটা মাথা ঘুরাইলো। ওইটার মুখ নাই। মুখের জায়গাটা একদম মসৃণ। শুধু দুইটা জায়গায় কুপির আগুনের মতো লালচে আভা। কবিরাজের চোখের মতো লাল। আমার সারা জীবনের পড়াশোনা, সব ব্যাখ্যা, সব ইকুয়েশন, ওই এক সেকেন্ডে একসাথে ভেঙে পড়লো। আমি চিৎকার দিতে চাইলাম, গলা দিয়া কিছু বের হইলো না।
ещё
2 0 12 ноя, 09:48
Больше постов

Продолжить анализ этого канала

  • История роста подписчиков
  • Просмотры и охваты публикаций
  • Кто упоминает канал и кого упоминает он
  • Похожие каналы и подбор для рекламы
Открыть аналитику
Демо до 14 дней