Аналитика Telegram-канала
Подписчики
13 438
Охват за 24 ч
589
ER за 24 ч
4,38%
Публикаций
11 001
Динамика подписчиков
7 дней
30 дней
6 месяцев
Больше
24 окт27 окт30 окт
Показаны последние 7 дней
Больше истории →
Охваты публикаций
27.1028.1028.1028.1029.1030.10
114
Средний охват
207
Лучший результат
Показаны 6 публикаций — последние в канале
Больше статистики →
Упоминания
230
Упоминаний
167
Из них репостов
57
Каналов
608
Упоминаний
229
Из них репостов
39
Каналов
Последние посты
3 из 11 001 2 из 11 001
আমি সর্বদাই আলতুফালতু বিষয় মাথা ঘামাতাম৷ যেমন মৌমাছির চাকের প্রতিটা ঘরের শেপ ষড়ভুজাকৃতির কেন হলো? বর্গাকার, ত্রিভুজাকার কিংবা বৃত্তাকারও তো হতে পারতো। আমার কৌতুহলের সীমা ছিলোনা।
অবশেষে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আইসোপেরিমেট্রিক উপপাদ্য নামক একটা মজার জিনিস শিখলাম।
ধরুন, আপনি ৪ ফিট লম্বা একটা দড়ি দিয়ে যদি বর্গক্ষেত্র তৈরি করেন তাহলে তার ক্ষেত্রফল হবে ১ স্কয়ার ফিট৷ কিন্তু একই দড়ি দিয়ে যদি ষড়ভুজ তৈরি করেন তাহলে ক্ষেত্রফল হবে ১.১৫ স্কয়ার ফিট৷ অর্থাৎ কম দড়ি দিয়ে বেশি স্কয়ারফিট পাওয়া যাচ্ছে ষড়ভুজ তৈরি করলে৷ বৃত্ত তৈরি করলে আরেকটু বেশি পাওয়া যাবে৷ বিশ্বাস না হলে বাসায় তৈরি করে দেখেন৷
মৌমাছি এজন্যই ষড়ভুজ আকৃতির ঘর তৈরি করে যাতে অল্পপরিমান লালা এবং মোম দিয়ে বেশি স্পেস পাওয়া যায়। তাছাড়া ষড়ভুজের সারফেস ৬ টা হওয়ায় কক্ষগুলোর মধ্যে কানেকশন বেশি হয়, লকিং জেনারেট করে এবং ঘর গুলোর পরস্পররের মধ্যে গ্যাপ থাকেনা। তাই মৌচাক বেশ স্টেবল হয়৷
এখন বলুন মৌমাছি এই জ্যামিতি শিখলো কিভাবে?
আপনার পরিবারের জন্য সুন্দরবনের ফ্রেশ র মধু নিতে এখন ই ম্যাসেজ দিন👇
📩টেলিগ্রামঃ @ShopContact
📥হোয়াটসঅ্যাপঃ +8801982027508
ещё
31
0
2 30 окт, 08:06
কুরআনে একজন বাবার উপদেশ সংরক্ষিত আছে, যা আজও প্রতিটি মা-বাবার জন্য অসাধারণ এক শিক্ষার উৎস। তিনি হলেন লুকমান (আ.)। তাঁর উপদেশগুলো স্থান পেয়েছে পবিত্র কুরআনের সূরা লুকমানে।
লক্ষ করুন, সন্তানকে উপদেশ দেওয়ার সময় তিনি বারবার একটি মমতাময় সম্বোধন ব্যবহার করেছেন—
يَا بُنَيَّ
উচ্চারণ: ইয়া বুনাইয়্যা।
অর্থ: হে আমার প্রিয় বৎস! হে আমার আদরের সন্তান!
সূরা লুকমানের ১৩, ১৬ ও ১৭ নম্বর আয়াতে এই সম্বোধনটি বিশেষভাবে লক্ষণীয়।
একটু ভেবে দেখুন, কী অসাধারণ শিক্ষা!
যে উপদেশগুলোর মধ্যে রয়েছে শিরক থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি রাখা, সালাত কায়েম করা, সৎকাজের আদেশ দেওয়া, অসৎকাজে বাধা দেওয়া, বিপদে ধৈর্য ধারণ করা এবং অহংকার থেকে দূরে থাকা—সেই গুরুগম্ভীর শিক্ষাগুলোও তিনি শুরু করেছেন সন্তানের প্রতি স্নেহময় সম্বোধন দিয়ে।
আল্লাহ তাআলা বলেন, “স্মরণ করো, যখন লুকমান তাঁর পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ‘হে আমার প্রিয় বৎস! আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয়ই শিরক মহা অন্যায়।’” (সূরা লুকমান, ১৩)
আবার তিনি বলেন, “হে আমার প্রিয় বৎস! কোনো কাজ যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা কোনো পাথরের মধ্যে অথবা আসমানসমূহে কিংবা জমিনে থাকে, আল্লাহ তা উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ।” (সূরা লুকমান, ১৬)
এরপর তিনি বলেন, “হে আমার প্রিয় বৎস! সালাত কায়েম করো, সৎকাজের আদেশ দাও, অসৎকাজে নিষেধ করো এবং তোমার ওপর যে বিপদ আসে, তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো দৃঢ় সংকল্পের কাজ।” (সূরা লুকমান, ১৭)
এখানে আমাদের জন্য গভীর একটি শিক্ষা রয়েছে।
সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া যেমন জরুরি, তেমনি সেই শিক্ষা দেওয়ার ভাষা ও পদ্ধতিও গুরুত্বপূর্ণ।
আমরা অনেক সময় সন্তানকে ভুল করতে দেখলে রেগে যাই, চিৎকার করি, অন্য সন্তানের সঙ্গে তুলনা করি কিংবা অপমানজনক কথা বলে ফেলি। তারপর প্রত্যাশা করি, সন্তান আমাদের প্রতিটি কথা মন দিয়ে শুনবে।
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি, আমাদের কথাগুলো তার হৃদয়ে ভালোবাসা তৈরি করছে, নাকি ভয় ও দূরত্ব তৈরি করছে?
লুকমান (আ.)-এর উপদেশ আমাদের শেখায়, ভালোবাসা ও দৃঢ়তার মধ্যে কোনো বিরোধ নেই। সন্তানকে শিরক থেকে বাঁচার শিক্ষা দেওয়া যায় ভালোবাসা দিয়ে। নামাজের প্রতি যত্নশীল হতে শেখানো যায় স্নেহ দিয়ে। অহংকার বর্জন ও ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া যায় সুন্দর আচরণের মাধ্যমে।
এর অর্থ এই নয় যে শুধু আদুরে সম্বোধন ব্যবহার করলেই সন্তান সব কথা শুনবে। বরং ভালোবাসা, সুন্দর ভাষা, নিজের আচরণে আদর্শ হওয়া এবং ধারাবাহিক শিক্ষার সমন্বয়েই সন্তানকে গড়ে তোলার চেষ্টা করতে হয়।
আজ থেকে একটি ছোট অভ্যাস গড়ে তুলুন,
সন্তানকে কোনো ভুলের জন্য সংশোধন করার আগে তার কাছে ভালোবাসা পৌঁছে দিন।
বলুন, “বাবা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি।”
বলুন, “আমার আদরের সন্তান, এই কাজটা কেন ঠিক নয়, চলো বুঝিয়ে বলি।”
শুধু ভুল ধরিয়ে দেবেন না; কেন কাজটি ভুল, সেটিও বুঝিয়ে বলুন। তার কথা শুনুন, প্রশ্ন করার সুযোগ দিন এবং নিজের আচরণেও সেই শিক্ষার প্রতিফলন ঘটান।
মনে রাখবেন, সন্তান শুধু আপনার মুখের উপদেশ শোনে না; আপনার আচরণও দেখে শেখে।
আপনি সন্তানের কাছে কেমন মানুষ হয়ে থাকতে চান—এমন একজন, যাঁকে সে ভয়ে মেনে চলে, নাকি এমন একজন, যার কাছে সে নির্ভয়ে নিজের কথা বলতে পারে এবং যার উপদেশকে বিশ্বাস করে?
কুরআনের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—সন্তানের চরিত্র গঠনের পথে ভালোবাসা কোনো অতিরিক্ত বিষয় নয়; এটি সুন্দরভাবে উপদেশ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আল্লাহ আমাদের সন্তানদের নেককার বানান, তাদের সঠিকভাবে লালন-পালন করার তাওফিক দিন এবং আমাদের ঘরগুলোকে ঈমান, ভালোবাসা ও উত্তম চরিত্রে পরিপূর্ণ করুন। আমিন।
ещё
59
0
29 окт, 17:04
এটা তালেবুল ইলমদের সমস্যা কেবল নয়, আধুনিক সময়ে বিশ্বজুড়েই তথাকথিত শিক্ষিত মানুষের সমস্যা এটি। বইয়ের চয়েস, পড়ার পদ্ধতি, ভাষাগত অ্যানালিসিস ও ইন্টারপ্রেটেশনের খুব অল্প যোগ্যতা নিয়েই উচ্চতর ডিগ্রি ও সফল ক্যারিয়ার করা যায় এবং তৈরি হয় ব্যক্তির না জেনে বা অল্প জেনেও নিজেকে যাচাই না করে নিজের যেকোনো মতকেই সঠিক, পর্যাপ্ত বা বেশি জ্ঞান মনে করা - এটি অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বোধহয় বেশি। অ্যাকাডেমিক ডিগ্রি, জব, কোনো যুথবদ্ধ নলেজ প্রজেক্ট ও প্ল্যান ছাড়াই বই কেনা ও নিম্নমানের পাঠ সত্ত্বেও নিজের সেলফ রাইটিয়াসনেস নিয়ে ডিসকোর্সে অংশ নেয়ার আড়ালে ঢাকা পড়ে যায় সত্যিকার জ্ঞান ও প্রজ্ঞার অভাব, চটকদার রচনাশৈলী ও রেফারেন্সের পেছনের স্থূলতা, এবং ইন্ট্রোস্পেকশন না থাকা।
মাওলানা আব্দুল মালেক (হা.) সেই ব্যাপারটিই তুলে ধরলেন যা ইসলামিক জ্ঞানে যুগ যুগ ধরে স্ক্লারশিপের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। জ্ঞানের সূক্ষ্ণতা নির্ধারণে বই পাঠ বা জ্ঞানের ইনপুট নেয়ার কাঠামোর উর্দ্ধে উঠে মৌলিক ভাষাতত্ত্বের বিচারে পাঠের ও আন্ডারস্ট্যান্ডিঙের বিচার - যা সবার জন্যই প্রযোজ্য, কিন্তু তালেবুল ইলমের ক্ষেত্রে আরও বেশি।
প্রসঙ্গত, তারকীব বলতে মাওলানা বাক্য বা সেন্টেন্স স্ট্রাকচারকে বোঝাচ্ছেন। ইবারত পড়তে পারার বিষয়টি আরবি ভাষার নুয়ান্সের সাথে জড়িত, আরবি ভাষায় কেইস ডিক্লেনশন বা পদ অনুযায়ী শব্দের শেষ রূপের নিয়মতান্ত্রীক পরিবর্তন খুব বেশি যা মডার্ন ইংলিশ বা বাংলায় নেই, ফলে আরবি টেক্সটের শুদ্ধ পাঠই একটি দুরূহ কাজ, সঠিক গ্র্যামারের দখল ছাড়া। নাহবী তারকীব অর্থাৎ গ্র্যামাটিকাল স্ট্রাকচার, আলফাযের ছরফী রূপ অর্থাৎ শব্দসমূহের মর্ফোলজিকাল বা শব্দতাত্ত্বীক রূপ ও লুগাবী মাফহুম অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ট্রু আন্ডারস্ট্যান্ডিং বা ইন্টেন্ট।
ещё
207
1
28 окт, 16:02
Продолжить анализ этого канала
- История роста подписчиков
- Просмотры и охваты публикаций
- Кто упоминает канал и кого упоминает он
- Похожие каналы и подбор для рекламы
Открыть аналитику
Демо до 14 дней