Аналитика Telegram-канала
Подписчики
18 380
Охват за 24 ч
658
ER за 24 ч
3,58%
Публикаций
6 934
Динамика подписчиков
7 дней
30 дней
6 месяцев
Больше
16 ноя19 ноя22 ноя
Показаны последние 7 дней
Больше истории →
Охваты публикаций
21.1121.1121.1122.1122.1122.11
136
Средний охват
316
Лучший результат
Показаны 6 публикаций — последние в канале
Больше статистики →
Упоминания
454
Упоминаний
229
Из них репостов
71
Каналов
89
Упоминаний за 90 дней
79
Из них репостов
20
Каналов за 90 дней
Последние посты
3 из 6 934 2 из 6 934সূরা মূলক পড়ে ঘুমান? কুরআন ভালো পারলে বেশি সময় লাগে না। খুব কম আমলই আছে যেগুলোর বিপরীতে নির্দিষ্ট কিছু ওয়াদা করা হয়েছে। তাহলে দ্রুত ভালো করে কুরআন শিখুন?
কুরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সূরা রয়েছে, যা এক ব্যক্তির জন্য মাগফিরাতের সুপারিশ করেছে ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তা হল, সূরা তাবারাকাল্লাযী... অর্থাৎ সূরা মুল্ক। -জামে তিরমিযী, হাদীস ২৮৯১; সুনানে আবু দাউদ, হাদীস ১৪০০; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৭৮৬; মুসনাদে আহমাদ, হাদীস ৭৯৭৫
আর যদি আপনি কুরআন ভালো পড়েন, কিন্তু তাও পড়েন না?
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?-সূরা আল-ইনফিতার।
ещё
59
1
3 22 ноя, 19:00
একবার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা ছাগল জবাই করে সবটুকু বিলি করে দেয়া হলো সাদাকাহ হিসেবে। কেবলমাত্র ঘাড়ের কিছু গোশত রেখে দেয়া হলো হুযুরের জন্য। হুযুর ঘরে এসে কোনো অংশ রয়ে গেলো কীনা জানতে চাইলেন। উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা উত্তর দিলেন:
ما بَقي مِنها إلَّا كَتِفُها
সবটাই চলে গেছে স্রেফ কাঁধের অংশটুকু রয়ে গেছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এত বরকতওয়ালা একটা উত্তর দিলেন! বললেন:
بقِيَ كلُّها غيرَ كَتِفِها
সব রয়ে গেছে স্রেফ কাঁধের অংশটুকু চলে গেছে।
মানে কী এই কথার?
রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যা কিছু আমরা আল্লাহ তায়ালার রাস্তায় দান করে দেই তা আল্লাহ তায়ালার কাছে আজর হিসেবে রয়ে যায়। আর যা কিছু আমরা নিজেদের কাছে রেখে দিই তা ফুরিয়ে যায়।
মুহাম্মাদুন রাসূলুল্লাহ ছিলেন এমন এক নবী যিনি চাইলে আল্লাহ তায়ালা সাক্ষাৎ উহুদ পাহাড়কেই স্বর্ণ বানিয়ে দিতেন। কিন্তু দো জাহানের বাদশাহ দান করতেন দীল খুলে। কোনোকিছুরই প্রতি সরিষাদানা পরিমাণ লোভ তিনি করেননি। এমনই একটা ঘটনা আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে কিছু সম্পদ আনা হলো। তিনি বললেন:
এগুলো মসজিদে ঢেলে রাখো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা সম্পদের মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি। এরপর তিনি নামাজের জন্য বের হলেন। কিন্তু সেই সম্পদের দিকে ফিরেও তাকালেন না। নামাজ শেষ করে তিনি এসে এর পাশে বসলেন। যাকেই দেখছিলেন সে পথ দিয়ে যেতে তাকেই কিছু দিচ্ছিলেন।
এমন সময় আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু এসে বললেন:
হে আল্লাহর রাসূল! আমাকে দিন। কারণ আমি (বদরের যুদ্ধের পর) নিজের মুক্তিপণ দিয়েছি এবং আকীলেরও মুক্তিপণ দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিতে বললে তিনি দুই হাতে ভরে নিজের কাপড়ে তুললেন। তারপর সেটা তুলতে গেলেন। কিন্তু পারলেন না।
তিনি বললেন:
হে আল্লাহর রাসূল! কাউকে বলুন সে যেন এটা আমার ওপর তুলে দেয়।
তিনি বললেন: না।
আব্বাস বললেন:
তাহলে আপনিই আমার ওপর তুলে দিন।
তিনি বললেন: না।
এভাবে দ্বিতীয়বারও তিনি একই অনুরোধ করলেন। কিন্তু আল্লাহর রাসূলে সেই অনুরোধ রাখলেন না। অগত্যা তিনি নিজেই তা তুলে কাঁধে নিয়ে চলে গেলেন।
তার এই নেয়া দেখে অবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দিকে তাকিয়েই রইলেন যতক্ষণ না তিনি চোখের আড়াল হয়ে গেলেন। অথচ এই পুরো সম্পদের একটি দিরহামও বাকি থাকা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ওঠেননি। দুহাত খুলে দান করে দিয়েছেন।
অথচ তিনি এমন নবী ছিলেন যার ঘরে মাসের পর মাস চুলায় কিছু উঠেনি। ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছিলেন পেটে। - আম্মার ভাই
ещё
38
0
2 22 ноя, 11:27
হাদীস সম্ভার (ওয়াহীদিয়া)
হাদিস নম্বরঃ ২০৩৩, অধ্যায়ঃ ২২/ নিষিদ্ধ কার্যাবলী
(٢٠٣٣) وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ. رَوَاهُ مُسْلِمٌ
আল্লাহ তাআলা বলেছেন,
﴿یٰأَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوْا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ بِئْسَ الْاِسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْإِیْمَانِ وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُوْنَ﴾
অর্থাৎ, হে বিশ্বাসীগণ! একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে এবং একদল নারী যেন অপর একদল নারীকেও উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারিণী দল অপেক্ষা উত্তম হতে পারে। আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না; কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা (এ ধরনের আচরণ হতে) নিবৃত্ত না হয়, তারাই সীমালঙ্ঘনকারী। (সূরা হুজুরাত-৪৯ : ১১) তিনি অন্য জায়গায় বলেন,
﴿وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ﴾
অর্থাৎ, দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। (সূরা হুমাযাহ-১০৪ : ১)
(২০৩৩) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তুচ্ছ ভাবে।’ (সহীহ মুসলিম ৬৭০৬, হাদীসটি ইতোপূর্বে দীর্ঘ আকারে অতিবাহিত হয়েছে।)
হাদিসের মানঃ সহীহ
ещё
280
3
22 ноя, 03:33
Продолжить анализ этого канала
- История роста подписчиков
- Просмотры и охваты публикаций
- Кто упоминает канал и кого упоминает он
- Похожие каналы и подбор для рекламы
Открыть аналитику
Демо до 14 дней